মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

কোন জেলায় কত করোনাভাইরাস কোভিড-১৯ রোগী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৬.৩৫ পিএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ২১ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫২২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৬৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৩৬ হাজার ৭৫১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এদিকে রাজধানী ঢাকায় মোট আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭৫ জন। যা সারা দেশে মোট আক্রান্তের ৫৪ দশমিক ২ ভাগ। অপরদিকে ঢাকা জেলায় মোট আক্রান্ত ৬১৭ জন এবং এই বিভাগের নারায়ণগঞ্জে মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৮৩৭ জন।

আজ মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

ঢাকা বিভাগ

গাজীপুরে ৫৯১ জন, কিশোরগঞ্জে ২৩১ জন, নরসিংদীতে ১৭৫ জন, মাদারীপুরে ১০২ জন, মুন্সীগঞ্জে ৬০১ জন, মানিকগঞ্জে ১৩০ জন, রাজবাড়ীতে ৬৫ জন, গোপালগঞ্জে ১৪৩ জন, টাঙ্গাইলে ৫১ জন, শরীয়তপুরে ৮৪ জন ও ফরিদপুরে ১৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় এক হাজার ৭৮৯ জন, কুমিল্লা জেলায় ৫৬৭ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১০০ জন, চাঁদপুর জেলায় ১০৪ জন, খাগড়াছড়িতে ২৬ জন, রাঙামাটি জেলায় ৬২ জন, কক্সবাজার জেলায় ৪১০ জন, বান্দরবানে ২২ জন, ফেনীতে ৯৩ জন, লক্ষ্মীপুর জেলায় ১০৪ জন ও নোয়াখালী জেলায় ৩৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সিলেট বিভাগ

সিলেট বিভাগের সিলেট জেলায় ২১৩ জন, মৌলভীবাজারে ৯৪ জন, হবিগঞ্জ জেলায় ১৬১ জন ও সুনামগঞ্জে ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের রংপুর জেলায় ৩৮০ জন, গাইবান্ধা জেলায় ৩৫ জন, নীলফামারী জেলায় ৮২ জন, কুড়িগ্রামে ৬৪ জন, লালমনিরহাট জেলায় ৩১ জন, পঞ্চগড় জেলায় ৪০ জন, ঠাকুরগাঁওয়ে ৫৯ জন ও দিনাজপুরে ১১২ জন আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগ

খুলনা বিভাগের খুলনা জেলায় ৫৬ জন, যশোরে ১৪১ জন, নড়াইলে ২৫ জন, মাগুরায় ২৩ জন, ঝিনাইদহে ৪৮ জন, বাগেরহাটে ১৭ জন, মেহেরপুরে ১২ জন, সাতক্ষীরায় ৩৭ জন, কুষ্টিয়ায় ৩৯ জন, চুয়াডাঙ্গা জেলায় ৮৭ জন আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৩৯৯ জন, জামালপুর জেলায় ১৯৩ জন, নেত্রকোনায় ২০৬ জন ও শেরপুর জেলায় ৮১ জন আক্রান্ত হয়েছে।

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগের বরগুনা জেলায় ৪৪ জন, ঝালকাঠিতে ২৬ জন, বরিশাল জেলায় ৬৮ জন, পিরোজপুরে ২২ জন, ভোলায় ১৪ জন, পটুয়াখালীতে ৩৬ জন রোগী আক্রান্ত হয়েছে।

রাজশাহী বিভাগ

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৫৩ জন, নাটোরে ৫০ জন, জয়পুরহাটে ১৩৫ জন, বগুড়ায় ১৯৬ জন, পাবনায় ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৬ জন, সিরাজগঞ্জে ১৫ জন ও নওগাঁয় ১০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com