শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ময়ূরপঙ্খী সংস্থা এর উদ্যোগে সুবিধাবঞ্ছিতদের মাঝে ঈদ উপহারসামগ্রী প্রদান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ১.৪৩ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে
ময়ূরপঙ্খী শিশু কিশোর সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ নং : ঢ-০৯৫৮৭) এর উদ্যোগে আজ সকালে ময়ূরপঙ্খী কার্যালয়ের সামনে সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয় । ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন ও ভাইস চেয়ারম্যান সাথী খান সকলের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী প্রদান করেন । রুহিত সুমন বলেন, আমাদের সাধ্যের মধ্যে পবিত্র ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের মাঝে উপহারসামগ্রী দিতে পেরে কিছুটা তৃপ্তি অনুভব করছি । আমাদের এই কর্মসূচিতে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । আশা করি সকলের সহযোগিতা নিয়মিত অব্যাহত থাকবে এবং সকলের ক্ষুদ্র প্রচেষ্টায় দূর হবে আধাঁর, জয় হবে মানবতার । রুহিত সুমন তার প্রতিষ্ঠিত সংস্থা “ময়ূরপঙ্খী” এর মাধ্যমে মহামারী করোনা পরিস্থিতিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন । করোনা প্রাদুর্ভাবকালিন সময়ে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, সুবিধাবঞ্চিত শিশু, নারী, অসহায় ও রিক্সাচালক ভাইদের খাদ্য ও ইফতারসামগ্রী প্রদানসহ নানামুখি কর্মসূচি গ্রহণ করে ময়ূরপঙ্খী সংস্থাটি । কর্মসূচিতে সহযোগিতায় ছিলেন, আবুল হাছান, হৃদয় রহমান, নাভিদ চৌধুরী, রবিউল ইসলাম, ইঞ্জি. মোঃ আলাউদ্দিন, জুনায়েদ খান, ফারহানা আফরোজ, তামান্না মোহনা, শাহরিয়ার কবির, ইফতি মারুফ, সাইদুর রহমান, জুনায়েদ সিদ্দিকী, আব্দুল আলিমসহ অনেকেই ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com