বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে

  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০, ৫.০৪ পিএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।

এক অনলাইন ব্রিফিং এ সরকারের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ১২৫১ জন, যার ফলে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭০ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫১২১ জন।

তিনি জানান, এ সময়ে সুস্থ হয়েছেন ৪০৮ জন যার ফলে দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯৩ জন।

এদিকে, করোনা ভাইরাসের জন্য ঘোষিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এবং সুপার সাইক্লোন আম্পান দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানার উচ্চ মাত্রার বিপদ সঙ্কেত সত্ত্বেও গতকাল ও আজ আসন্ন ঈদ উল ফিতরে ঘর মুখি দক্ষিণাঞ্চলের জেলা সমূহের শত শত নারী, পুরুষ, শিশু গণপরিবহন বন্ধ থাকায় প্রাইভেট ও ভাড়া করা ছোট গাড়ীতে, হেটে এবং অন্যান্য উপায়ে বিভিন্ন ফেরি ঘাটে উপস্থিত হন। তবে মানুষের চাপে ও ঘূর্ণিঝড় আম্পান উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসতে থাকায় সারা দেশে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। যার ফলে এ সকল মানুষ ফেরি ঘাটগুলোতে আটকা পড়েছেন।

পুলিশ অবশ্য রাজধানী ঢাকা থেকে বের হওয়ার এবং ঢাকায় ঢোকার সকল পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যারা গাড়ীতে যেতে পারেননি সে সকল মানুষ বিকল্প পথে হেটে বা ছোট যানবাহনে করে ফেরি ঘাটগুলোতে পৌঁছেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com