মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

ঈদের ছুটিতেও খোলা থাকবে করোনা পরীক্ষাগার

  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০, ২.২১ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

ঈদের ছুটি, যে কোনো সরকারি ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও করোনা ভাইরাস শনাক্তে দেশের সব পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম অব্যাহত থাকবে।
করোনা শনাক্তে নমুনা পরীক্ষার জন্য রাজধানীসহ দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালযয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঈদের ছুটি সরকারি যে কোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে করোনা ভাইরাস পরীক্ষার জন্য দেশের সকল পিসিআর ল্যাবরেটরিতে কাজ অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ লক্ষ্যে ঈদের ছুটি, যে কোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও নমুনা সংগ্রহ, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষার ব্যবস্থা যাতে অব্যাহত থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালককে অনুরোধ জানানো হয়।
বর্তমানে রাজধানী ঢাকায় ২১টি এবং ঢাকার বাইরে আরও ২১টিসহ মোট ৪২টি ল্যাবরেটরিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com