শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়ে

  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০, ১২.২৯ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তের এ সংখ্যার তিন-চতুর্থাংশেরও বেশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। শুক্রবার গ্রীনিচ মান সময় ২০৩০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪৫ লাখ ৩ হাজার ৮১১ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ৫ হাজার ৪২৪ জনে দাঁড়িয়েছে।
এদিকে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ১৮ লাখ ৪৮ হাজার ৭৯০ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৬৪ হাজার ১৪৫ জনে দাঁড়িয়েছে।
একক দেশ হিসেবে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে¦ কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৩২ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছে এবং দেশটি মৃতের সংখ্যা বেড়ে মোট ৮৬ হাজার ৮৫১ জনে দাঁড়িয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য থেকে এএফপি’র সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।
গত ডিসেম্বরে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়া এবং তা মহামারি আকারে দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরফলে বিশ্ব অর্থনীতিও ভয়াবহ ধসের মুখে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com