সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

চট্টগ্রামে দোকান চালু রাখার ক্ষেত্রে ১৭টি নির্দেশনা সিএমপি

  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০, ৪.৫৬ এএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রামে দোকান চালু রাখার ক্ষেত্রে ১৭টি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
তবে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ এ সকল নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সিএমপি।
চট্টগ্রাম মহানগরী এলাকায় নিত্য প্রয়োাজনীয় পণ্যদ্রব্যসহ ঈদ-উল-ফিতর উপলক্ষে অন্যান্য দোকানপাট, মার্কেট, শপিং কমপ্লেক্স সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত যারা খোলা রাখছেন তাদের জন্য এই নির্দেশনা জারি করা হয়।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় সিএমপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে চট্টগ্রাম মহানগরী এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য সহ ঈদ-উল-ফিতর উপলক্ষে অন্যান্য দোকানপাট, মার্কেট, শপিং কমপ্লেক্স সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা রয়েছে।
নির্দেশনায় ,চট্টগ্রাম মহানগর এলাকায় দোকানপাট খোলা রাখার বিষয়ে সিএমপি কর্তৃক গত ৯ মে ১৭ টি আবশ্যকীয় নির্দেশনা (হ্যান্ড ওয়াশ,স্যানিটাইজেশন, জীবাণুমুক্ত করণ স্প্রে মেশিন, একমুখী চলাচল, ১ মিটার দূরত্ব রেখে ক্রেতাগনকে দাঁড়ানোর জন্য মার্কিং করে দেয়া, মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করা, গাড়ি জীবাণুমুক্ত করা, বয়স্ক লোকদের নিরুৎসাহিত করা ইত্যাদি) প্রদান করা হয়।
দোকানপাট, মার্কেট, শপিং কমপ্লেক্স, খোলা রাখতে হলে অবশ্যই এই ১৭টি নির্দেশনা মেনে চলার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, নগরীর অধিকাংশ ব্যবসায়ী সমিতি ও দোকান মালিক সমিতি স্বেচ্ছায় দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও কিছু কিছু দোকানপাট সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের কেউ কেউ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার ক্ষেত্রে জারিকৃত নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলছেন না মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। যা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও আইন পরিপন্থী। সামাজিক দূরত্বও স্বাস্থ্যবিধি মেনে না চলার এরূপ নেতিবাচক প্রবণতা করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি করতে পারে এবং নগরবাসীকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে।
তিনি বলেন, যেসব ক্রেতা-বিক্রেতা, দোকানপাট ও ব্যবসায়ীন উল্লিখিত নির্দেশনা সমূহ এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় না রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় না রেখে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনার দায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক শতাধিক দোকান বন্ধ করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com