শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগামীকাল ডিএসসিসি মেয়রের দায়িত্ব নেবেন তাপস

  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০, ১০.৩২ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আগামীকাল দায়িত্ব গ্রহণ করবেন।
আগামীকাল অপরাহ্নে দায়িত্ব গ্রহণ শেষে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিকেল ৩টায় অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন বলে ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় আজ বাসসকে জানিয়েছেন।
তিনি জানান, সারাদেশে করোনাভাইরাসের মহামারির কারণে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বড় ধরনের কোনো জমায়েত হবে না। সাদামাটাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হবে।
ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় নির্বাচিত মেয়র। ইতোমধ্যে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে বর্তমান সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় তাকে সাড়ে ৩ মাস অপেক্ষা করতে হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোহাম্মদ সাঈদ খোকন ২০১৫ সালের ৫ মে মেয়র হিসেবে শপথ নেন। ওই বছরের ১৬ মে ডিএসসিসির প্রথম বোর্ডসভা অনুষ্ঠিত হয়। ফলে আগামীকাল ১৬ মে সাঈদ খোকনের মেয়াদ শেষ হবে। তার স্থলাভিষিক্ত হবেন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com