মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মালায়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব স্থগিত

  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০, ১২.২৫ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

মালায়েশিয়ায় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে সেখানকার সংসদে আগামী সপ্তায় পূর্ব নির্ধারিত যে অনাস্থা ভোট হবার কথা তা স্থগিত করা হয়েছে। এর আগে সংসদের স্পীকার মোহাম্মদ আরিফ মোহাম্মদ ইউসুফ জানান, সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহ্ম্মদ তাঁর উত্তর সূরির বিরুদ্ধে যে প্রস্তাব এনেছিলেন তাতে ১৮ই মে, সোমবার সংসদে ভোট হবার কথা ছিল। তবে গতকাল স্পীকার জানান যে, তিনি প্রধানমন্ত্রী মুহিউদ্দিনের কাছ থেকে একটি চিঠি পান যেখানে বলা হয় যে করোনাভাইরাস মহামারি যেহেতু এখনো কমে যায়নি, সেহেতু আলোচ্যসূচিতে একমাত্র বিষয় হবে রাজার উদ্বোধনী ভাষণ।

৯৪ বছর বয়সী মাহাথিরের ক্ষমতাসীন জোট ভেঙ্গে পড়লে তিনি ফেব্রুয়ারি মাসে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। মুহিউদ্দিন, যিনি মাহাথিরের মন্ত্রীসভায় স্বরাষ্ট্র মন্ত্রী পদে ছিলেন, তিনি সরকার গঠনের পর United Malays National Organization দলের বহু সদস্যকে তাঁর সরকারে অন্তর্ভুক্ত করেন। এই দলটি ১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে মালায়েশিয়ার স্বাধীনতার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত মালায়েশিয়ায় ক্ষমতাসীন ছিল। ২০১৮ সালে মাহাথিরের জোট দলটিকে পরাজিত করে। ভোটদাতারা তখন তাদের ক্ষমতাচ্যুত করেন দলের দূর্নীতি বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের কেলেঙ্কারি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ ব্যাংকের অর্থ আত্মসাৎকে কেন্দ্র করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com