শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে মারা গেছেন ১৪ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৩.৩২ পিএম
  • ৩৪২ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১ জন এবং মারা গেছেন ১৪ জন। দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৮৬৩ এবং মোট মৃতের সংখ্যা ২৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।তবে গত ২৪ ঘন্টায় কোন সুস্থতা নেই।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গতকালের চেয়ে আজ ১২১ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ১৬২ জন।
ডা.নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৩৭টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৭ হাজার ৮৬২টি। নমুনা সংগ্রহ আগের দিনের চেয়ে ২৫টি কম। গত ২৪ ঘন্টায় দেশের ৪১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৩৯২টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৭ হাজার ৯শ’টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা ৫০৮টি কম। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৩০টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com