শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

মুশফিকুর রহিমের ব্যাটের নিলাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৪.০৭ এএম
  • ৮৩৫ বার পড়া হয়েছে

ভুয়া দর হাঁকানোর কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটের নিলাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে যে ব্যাট দিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন, সেটা নিলামে তুলেছেন মুশফিকুর রহিম।

করোনাভাইরাসের কারণে তৈরি হওয়া অচলাবস্থায় সংকটে পড়া অসহায় মানুষদের সাহায্য করার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুশফিক তার ঐতিহাসিক ব্যাট নিলামে তোলার ঘোষণা করেছিলেন।

মঙ্গলবার নিলামে ব্যাটের দর ৪০ লাখ টাকা ছাড়িয়ে যাওয়ায় নিলাম স্থগিত করা হয়েছে। তবে আয়োজকরা – নিবকো এবং পিকাবু ডটকম – দাবি করছে যে নিলামে দর হাঁকানো বেশিরভাগ ক্রেতা অপ্রত্যাশিতভাবে ভুয়া দর হাঁকিয়েছেন।

পিকাবু ডটকমের সিইও মরিন তালুকদার গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা নিলামে অংশগ্রহণকারী আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে টোকেন মানি বা সুরক্ষা জমা কথা বলিনি। আমরা নিলামকে যতটা সম্ভব উন্মুক্ত করতে চেয়েছিলাম। তবে অনেক ভুয়া দরদাতার কারণে আমাদের এ নিলাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আশা করছি ভুয়া দরদাতাদের বাদ দেয়ার অপশনসহ শিগগিরই আমরা আবার নিলামের ব্যবস্থা করব।

মুশফিকের পরপরই সাকিব আল হাসানও তার ব্যাট নিলামে তুলেছিলেন এবং তার ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়। সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে নিলাম থেকে সংগৃহীত এ তহবিলের সব টাকা সারা দেশের অসহায় মানুষদের সহায়তায় ব্যয় করা হবে।

মুশফিক ও সাকিবের মতো তাসকিন আহমেদ, সৌম্য সরকার, আকবর আলীও এ মহামারি চলাকালীন সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য তাদের খেলার ঐতিহাসিক বিভিন্ন ক্রিকেটীয় সামগ্রী নিলামে তুলেলেন। এর বাইরে, দেশের বেশ কয়েকজন ক্রিকেটার তাদের ব্যক্তিগত তহবিল থেকেও অসহায়দের সহায়তা করে চলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com