শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে জরুরি পদক্ষেপ না নিলে মারা যেতে পারে ২৮০০০ বেশি শিশু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৩.৪৯ এএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

ইউনিসেফ  জানিয়েছে, নতুন এক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে স্বাস্থ্যসেবা আরও কমে গেলে আগামী ছয় মাসে পাঁচ বছরের কম বয়সী ২৮ হাজারেরও বেশি শিশু মারা যেতে পারে, যা হবে করোনাভাইরাস পরিস্থিতির সবচেয়ে খারাপ পরোক্ষ ফলাফল।

গবেষণায় বলা হয়, পুষ্টিহীনতার ভয়াবহ রূপ পাঁচ বছরের কম বয়সীদের মৃত্যুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।

ইউনিসেফ জানায়, কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় এবং নিয়মিত পরিষেবা ব্যাহত হওয়ার ফলে আগামী ছয় মাসে প্রতিরোধযোগ্য রোগে বিশ্বব্যাপী প্রতিদিন অতিরিক্ত ৬ হাজার শিশু মারা যেতে পারে।

বাংলাদেশে করোনাভাইরাস মহামারির কারণে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে গুরুতর স্বাস্থ্যসেবা গ্রহণের পরিমাণ অনেকাংশে কমে গেছে।

 

২০২০ সালের মার্চ মাসে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য চিকিৎসা পরিষেবা গ্রহণ ২০১৯ সালের মার্চ মাসের তুলনায় ২৫ শতাংশ হ্রাস পেয়েছে।

বাংলাদেশে ইউনিসেফের আঞ্চলিক প্রতিনিধি টমো হোজুমি বলেন, ‘করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যসেবার পরিসর হ্রাস পেলে প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য পরিস্থিতি থেকেই বিপুল সংখ্যক শিশুর মৃত্যু হতে পারে। শিশু ও মায়েদের জীবন রক্ষার জন্য বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছে ইউনিসেফ।

এছাড়া জরুরি পদক্ষেপ না নিলে আগামী ৬ মাসে বিশ্বজুড়ে নিম্ন ও মধ্যম আয়ের ১১৮টি দেশের ১২ লাখ শিশুর মৃত্যু হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com