মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তরায় নগদ পরিবেশকের টাকা লুট : সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ গ্রেপ্তার ৫

  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫, ৫.৪৮ পিএম
  • ৬৮ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, উত্তরা প্রতিনিধিঃ-রাজধানীর উত্তরা থেকে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’-এর পরিবেশকের ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য এবং এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জড়িত থাকার তথ্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২২ লাখ টাকার বেশি এবং ডাকাতিতে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি’র উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে চক্রের মূল হোতা মো. গোলাম মোস্তফা ওরফে শাহিন (৫০) এক সময় পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন, তবে বর্তমানে তিনি চাকরিচ্যুত। অপর অভিযুক্ত শেখ মো. জালাল উদ্দিন ওরফে রবিউল (৪৩) একজন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট, যিনি নিজেকে পরিচয় দিতেন ‘ক্যাপ্টেন জালাল’ হিসেবে।

গত ১৪ জুন সকালে নগদ পরিবেশক আবদুল খালেক ওরফে নয়ন চার কর্মচারীসহ বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। তাদের কাছে ছিল চারটি ব্যাগভর্তি ১ কোটি ৮ লাখ টাকা। উত্তরা ১২ ও ১৩ নম্বর রোডের সংযোগস্থলে পৌঁছালে কালো একটি মাইক্রোবাসে এসে ছয়-সাতজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। র‌্যাবের লোগো সংবলিত কটি পরা সশস্ত্র ওই ব্যক্তিরা অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয় এবং তিন কর্মচারীকে তুলে নিয়ে যায়। পরে তাদের বৃন্দাবন এলাকা থেকে উদ্ধার করা হয়।

তদন্তে নেমে পুলিশ গোলাম মোস্তফার কাছ থেকে ১৩ লাখ ৩৪ হাজার টাকা উদ্ধার করে। একইভাবে জালাল উদ্দিন ডাকাতির পরদিন ১২ লাখ টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেন। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৬৩ হাজার টাকা।

অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাইক্রোবাস চালক মো. হাসান (৩৫), মো. ইমদাদুল শরীফ (২৮), যার কাছ থেকে উদ্ধার হয়েছে ৮ লাখ ৪ হাজার টাকা এবং মো. সাইফুল ইসলাম ওরফে শিপন (২৭)।

পুলিশ জানায়, এই সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ‘র‌্যাব’ ও ‘পুলিশ’ পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। গ্রেপ্তারদের কাছ থেকে নকল র‌্যাব-পুলিশের পরিচয়পত্র, সেনাবাহিনীর লোগোযুক্ত মানিব্যাগ, সিগন্যাল লাইট, চেকবই এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি লুট হওয়া অবশিষ্ট অর্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com