সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

দেবীদ্বারে লাশ দাফনে কেউ আসেনি ১১ ঘন্টা পর দাফন

  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০, ১০.০৯ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন  কুমিল্লা জেলা প্রতিনিধি :  কুমিল্লা দেবীদ্বারে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তির পাশে স্ত্রী সন্তান ছাড়া কেউ নেই। লাশ দাফনে আত্বীয়-স্বজন ও এলাকাবাসী এগিয়ে না আসায় ১১ ঘন্টা পর স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতার উদ্যোগে গোসল, জানাযা ও দাফন সম্পন্ন করা হয়। রোববার ঘটনাটি ঘটেছে দেবীদ্বার উপজেলা বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত ভোর ৪টায় করোনা উপসর্গ নিয়ে মারা যান নবীয়াবাদ গ্রামের সাবেক কৃষি কর্মকর্তা শাহেদ আলী ভূইয়ার ছেলে হেলাল ভূইয়া। তিনি গত কয়েক দিন যাবৎ জ্বর-ঠান্ডা ও কাঁশিসহ করোনা উপসর্গ নিয়ে ঘরে বসেই চিকিৎসা নিচ্ছিলো। পারিবার তার অসুস্থতার বিষয়টি গোপন রেখে ছিলো। তার মৃত্যুর সংবাদে আত্বীয়-স্বজন ও এলাকাবাসীর কেউ এগিয়ে আসেনি। মৃত্যুর পর ১১ঘন্টা লাশ নিয়ে বসে থাকেন স্ত্রী ও তিন অবুঝ সন্তান। খবর পেয়ে বিকাল ৩ ঘটিকায় কুমিল্লা জেলা সেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকারের উদ্যোগে লাশের গোসল, জানাযা ও দাফন সম্পন্ন করা হয়।

এ বিষয়ে জেলা সে¦চ্ছাসেবক লীগ নেতা লিটন জানান, ভোর রাতে লোকটি মারা গেলে লাশের পাশে অসহায় স্ত্রী ও অবুঝ তিনটি সন্তান কান্না-কাটি করলেও এলাকাবাসী বা তার কোন আত্বীয়-স্বজনরা এগিয়ে আসেনি। লাশ দাফনতো দূরের কথা ওই অসহায় পরিবারটিকে শান্তনা দিতেও তার বাড়ির আশে পাশে কেওই আসে নাই। আমি খবর পেয়ে বিকাল ৩ ঘটিকায় স্থানীয় সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে লাশের গোসল, জানাযা ও দাফন সম্পন্ন করি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মদ কবির জানান, হেলাল ভূইয়ার মৃত্যুর খবরটি আমরা  পাইনি। তার পরিবারের লোকজন বা স্থানীয় জনপ্রতিনিধি কেহই বিষয়টি অবগত করেন নি। মৃত্যুর পর তিন ঘন্টার মধ্যে স্যাম্পল কালেকশন করতে হয়। যখন জেনেছি তখন স্যাম্পল নেওয়া সময় ছিলোনা। তবে আগামীকাল তার পরিবারের সদস্যদের স্যাম্পল নেওয়া ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com