মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা কাশ্মীর সীমান্তে

  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৮.২৭ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে কাশ্মীর সীমান্তে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অভ্যন্তরীণ সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানায়।

ভারতীয় সামরিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনারা কিছু ভারতীয় চৌকিতে গুলি চালায়। ফলে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।

সূত্রটি আরও জানায়, ভারতের নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীকে ‘কার্যকরভাবে জবাব দিয়েছে’। পাকিস্তানি বাহিনী ছোট অস্ত্র ব্যবহার করে গুলি করেছিল। এ গুলি বিনিময়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। এর মধ্যে সীমান্তে গোলাগুলি হলো। এতে দুই প্রতিবেশীর মধ্যে নতুন সংকট তৈরির শঙ্কা করছে ভারতীয় সংবাদমাধ্যম।

এর আগে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানায় পাকিস্তানও। বৃহস্পতিবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা, ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া এবং দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করাসহ আরও কিছু সিদ্ধান্ত।

এদিকে সামরিক প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। কারণ, পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত । এমন সম্ভাবনা ঘিরে ধরেছে পাকিস্তানকে। ফলে হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com