রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ

  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭.২১ পিএম
  • ৫৮ বার পড়া হয়েছে

কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুনে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করেছে কলকাতা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিহতদের মধ্যে শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত এবং মো. আকরাম আলী বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা।

আর আহমেদ বাবু নামে পঞ্চম যে ব্যক্তিকে শনাক্ত করা গেছে, তার ঠিকানা সাভারের আমিন বাজার।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিন বছরের শিশু শর্ণশিষ দত্ত এবং তার বাবা দেবাশিস দত্ত কুষ্টিয়ার আরুয়াপাড়া, মোহিনী মিল এলাকার বাসিন্দা। এই ঘটনায় নিহত বাকিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ।

এদিকে, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ খালেদ বুধবার বিকেলে জানান, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন যে বাংলাদেশি নাগরিক – তাদের পরিচয় শনাক্ত করে সেই তথ্য পুলিশ ও এফআরআরও সূত্রে উপদূতাবাসকে জানানো হয়েছে।

এই ঘটনায় আহত ছয় জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা কলকাতার স্থানীয় হাসপাতাল এবং পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এছাড়া এই ঘটনায় উপ-হাইকমিশনের পক্ষ থেকে একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করা হয়েছে বলেও জানানো হয়েছে।

কলকাতা পুলিশ জানিয়েছে যে, কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে শিখা ইন হোটেলে রাত ২টার দিকে আগুন লাগে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com