সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ডাকাতের ছবি তোলায় সাংবাদিকের মোটরসাইকেল পুড়িয়ে দিল ছাত্রদল নেতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৮.৪৬ পিএম
  • ৬১ বার পড়া হয়েছে

বরিশালে ডাকাতদের ছবি তোলায় সাংবাদিকের মোটেরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল নগরীর কোর্ট কম্পাউন্ডে সোহেলের নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রদল নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে পালিয়ে যায় সোহেল রাড়িসহ তার অনুসারীরা। পেশাগত কাজে গিয়ে এমন হামলার ঘটনা গণমাধ্যমের জন্য অশনি সংকেত বলে মনে করছে নগরীর সচেতন নাগরিকরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন বরিশালের গণমাধ্যম কর্মীরা।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, বৃহস্পতিবার দুপুরে কোর্ট কম্পাউন্ডে আসামিদের ছবি তোলার সময় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে স্থানীয় একটি দৈনিকের ফটো সাংবাদিক এন আমিন রাসেলের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

ফটো সাংবাদিক এন আমিন রাসেল বলেন, কিছুদিন আগে বাবুগঞ্জে পাচঁ ডাকাত গ্রেপ্তার হয়েছিলো। আজ বৃহস্পতিবার আদালতে নিয়ে আসা হলে ওই ডাকাতদের ছবি তুলি। তখন ছবি তুলতে বাঁধা দেয় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি।

আমি ছবি তোলায় সোহেল রাড়ি ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে আমার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মোটোরসাইকেল পুড়িয়ে দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসে কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

-ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com