রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মে মাসে দুইবার ৩দিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮.৫০ পিএম
  • ৭৯ বার পড়া হয়েছে

মে মাসে দুইবার তিনদিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ১ মে (বৃহস্পতিবার) মে দিবসের (আন্তর্জাতিক শ্রমিক দিবস) সরকারি ছুটি। এর পরের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ কারণে একসঙ্গে তিন দিনের ছুটি মিলছে।

অন্যদিকে, মে মাসে আরও একবার তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি। এর আগে দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে দুইবার তিনদিন করে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

অন্তর্বর্তী সরকার গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচদিন ছুটির অনুমোদন দেয়। ওই ৫ দিনের সঙ্গে এবার নির্বাহী আদেশে আরও একদিন (৩ এপ্রিল) ছুটি দেওয়া হয়। ফলে সরকারি ছুটি হয় ৬ দিন। এর সঙ্গে যুক্ত হয় মোট ৩ দিনের সাপ্তাহিক ছুটি। এভাবে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি মেলে সরকারি চাকরিজীবীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com