সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পোশাক নিয়ে কটুক্তি ও হামলার ঘটনায় গ্রেপ্তার ২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭.২২ পিএম
  • ১০১ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীকে পোশাক নিয়ে কটুক্তি ও হামলার ঘটনায় অভিযুক্ত তন্ময় ও মিলন নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বেলা ৩টার দিকে নগরীর মতিহার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করে তন্ময় নামের স্থানীয় এক যুবক। কটুক্তির প্রতিবাদ করলে ওই শিক্ষার্থী ও তার সহপাঠীর ওপর দুই দফা হামলা চালায় তন্ময় ও তার সহযোগীরা।

এ ঘটনায় আজ দুপুর পৌনে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি করে শিক্ষার্থীরা। পরে মূল অভিযুক্ত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিকেল ৪টার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ইংরেজি বিভাগের ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও তার সহপাঠী বাদী হয়ে মতিহার থানায় মামলা দায়ের করেছেন। মূল আসামি তুন্ময় ও তার সহযোগী মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com