বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জ্বর ও শ্বাসকষ্টে মারা গেলেন সাংবাদিক আসলাম রহমান

  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০, ৪.৩৭ এএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান ভূইয়া মাসুদঃ দৈনিক ভোরের কাগজ পত্রিকার অপরাধ বিষয়ক সাংবাদিক আসলাম রহমান (৫০) বেশ কিছুদিন ধরে জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তার করোনা পরীক্ষা করানো হয় এবং রিপোর্টে করোনা নেগেটিভ আসে। গতকাল বৃহস্পতিবার সাংবাদিক আসলাম রহমানের অবস্থা খারাপের দিকে গেলে তার পরিবারের লোকজন আসলাম রহমানকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১ টার দিকে সাংবাদিক আসলাম রহমানকে মৃত ঘোষণা করে। কর্তব্যরত চিকিৎসক আরো জানায় সাংবাদিক আসলাম রহমানকে জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয় এবং ইসিজি করে তাকে মৃত পাওয়া গেছে। ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার রিয়াজকে করোনা টেস্টের নমুনা সংগ্রহের বিষয়ে প্রশ্ন করা হলে রিয়াজ জানায় সাংবাদিক আসলাম রহমানের পরিবার চাইলে আগামীকাল করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে। সাংবাদিক আসলাম রহমান দৈনিক ভোরের কাগজ পত্রিকার অপরাধবিষয়ক সাংবাদিক এবং সাংবাদিকদের সংঘটন ক্র্যাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com