সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদসহ ৮ জনের নামে দুদকের মামলা

  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৭.৩৭ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়ে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৪ কোটি ২০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী মনোয়ারা বেগমসহ ৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, আজ মামলা দুটি দায়ের করা হয়েছে।

তিনি জানান, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয়ে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোন ধরনের রেকর্ডপত্র জমা না দিয়ে এবং বোর্ড সভায় উপস্থাপন/অনুমোদন না নিয়েই বেঙ্গল গ্যাস লিমিটেডের নামে উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ২ কোটি ৭০ লাখ টাকা ও কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের নামে ১ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করেন। তাই মামলা দুটি দায়ের করা হয়েছে।

মামলার আসামীরা হলেন- উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীন, বেঙ্গল গ্যাস লিমিটেডের চেয়ারম্যান ও কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের চেয়ারম্যান ও বেঙ্গল গ্যাস লিমিটেডের পরিচালক মনোয়ারা বেগম, বেঙ্গল গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাউস মোহাম্মদ হাসান জাহিদ, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ট্রেজারি মোহাম্মদ মাইন উদ্দিন, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আরিফুজ্জামান, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর সাবেক এসিস্ট্যানট ভাইস প্রেসিডেন্ট এস এম কামরুজ্জামান ও উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা।

-(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com