সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

টি-টোয়েন্টি সিরিজের ভিন্ন আঙ্গিকে ট্রফি উন্মোচন করলো বিসিবি

  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৭.১৭ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ নারী ক্রিকেট দল ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে অনন্য আঙ্গিকে। দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস চা-শ্রমিকের বেশে সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে এই ট্রফি উন্মোচন করেন।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ট্রফি উন্মোচনের মধ্যদিয়ে ১৭০ বছরের পুরোনো চা বাগানে আয়োজিত এই বিশেষ উদ্যোগের মাধ্যমে চা-শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। চা-শ্রমিকদের কঠোর পরিশ্রমের গল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুই অধিনায়ক চা-শ্রমিকের মতো গামছা মাথায় এবং চা-পাতা বহনের ঝুড়ি পিঠে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই ব্যতিক্রমী উপস্থাপনার মাধ্যমে তারা শুধু ক্রিকেটপ্রেমীদের মন জয় করেননি, বরং চা-শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে একটি মানবিক বার্তা তুলে ধরেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমন ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ভক্ত-সমর্থকদের মাঝে নতুনত্ব আনতে চেয়েছে। আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসের বাঙালি পোশাক পরা এবং দুই অধিনায়কের ঐতিহ্যবাহী সাজসজ্জা ছিল চোখধাঁধানো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com