সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নাইজেরিয়ায় নৌকা ডুবে ঘটনাস্থরে ২৭ যাত্রী নিহত

  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৬.০১ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

উত্তরাঞ্চলের নাইজার নদীতে গতকাল শুক্রবার ২শ’ যাত্রী স্থানীয় একটি বাজারে যাওয়ার নদীর তীরে নৌকাটি ডুবে গেলে ঘটনাস্থরে ২৭ যাত্রী নিহত এবং ১শ’রও বেশি নিখোঁজ রয়েছে। যাত্রীদের বেশিরভাগই মহিলা। স্থানীয় কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

নাইজেরিয়ার আবুজা থেকে এএফপি এই খবর জানায়।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি’র মুখপাত্র ইব্রাহিম অদু এএফপি’কে বলেছেন, নৌকাটি কোগি রাজ্য থেকে পাশ্ববর্তী নাইজার রাজ্যের একটি বাজারে যাওয়ার পথে ডুবে যায়।

কোগি রাজ্যের জরুরি পরিষেবারমুখপাত্র সান্দ্রা মুসা জানিয়েছেন, উদ্ধারকারীরা শুক্রবার সন্ধ্যায় নদী থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজদের উদ্ধারে ডুবুরিরা এখনো তল্লাশি চালাচ্ছে।

তিনি বলেছেন ১২ ঘন্টা অভিযান চালিয়ে জীবিত কাউকে পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ অবশ্য নিশ্চি করে বলতে পারেনি কী কারণে নৌকাটি ডুবেগেছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে ধারন ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে গেছে।

নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় নৌকাই ওইসব অঞ্চলের চলাচলের একমাত্র বাহন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com