বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সায়েন্সল্যাব মোড় রণক্ষেত্র পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে

  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৮.৫৮ পিএম
  • ১১৩ বার পড়া হয়েছে

সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একদল শিক্ষার্থীদের বাস ভাঙচুরের ঘটনার পর রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠেছে এলাকাটি। বাস ভাঙচুরের ওই ঘটনাটি গিয়ে সিটি কলেজের শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এখন পরিস্থিতি এমন যে, পুলিশ-সেনাবাহিনী গিয়েও তা নিয়ন্ত্রণ হিমশিম খাচ্ছে। শেষতক পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।

বুধবার বেলা তিনটার দিকে সায়েন্সল্যাব মোড়ে এই ঘটনার শুরু। তখন থেকে মিরপুর সড়কে যান চালাচল বন্ধ।

সরেজমিন, শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। এসময় সিটি কলেজে ঢিল ছুড়ে ভাঙচুর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগ দাবিতে আজ বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় এক বাসে ভাঙচুর চালান। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সোস্যালে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একাধিক ভিডিওতে দেখা গেছে, দুই পক্ষের কিছু তরুণ ইট-পাটকেল নিক্ষেপ করছেন। একই সঙ্গে অবরোধ করে রাখা হয়েছে মিরপুর সড়ক। ভিডিওগুলোতে কোনো প্রকার যান চালাচল করতে দেখা যায়নি।

এদিকে মঙ্গলবার বন্ধের পর বুধবার খুলেছে রাজধানীর অন্যতম বাণিজ্যিক ও ব্যস্ত এলাকাটি। সৃষ্ট পরিস্থিতিতে অসহনীয় যানজটসহ দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

এরই মধ্যে গোঁদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে মিরপুরে। অটোরিকশার চালকদের আন্দোলনের ফলে মিরপুর ১০ নম্বর হয়ে আগারগাঁওয়ে সড়ক চলাচল ব্যাহত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com