শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের দুশ্চিন্তায় পুলিশ সদস্যের বাসার ছাদ থেকে লাফিয়েআত্মহত্যা

  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০, ৩.১৩ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের দুশ্চিন্তায় রাজধানীর খিলগাঁও থানা এলাকার তিলপাড়ায় বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে তোফাজ্জল হোসেন (৪৫) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন।

সোমবার সকাল পৌনে ৯টায় খিলগাঁও তিলপাড়ার ১৬৮/এ বাসায় এ ঘটনা ঘটেছে। তোফাজ্জল হোসেন পুলিশের এসবি শাখার কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বেরিয়ে যাওয়ার কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী। এরপর বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত লাশ পড়ে আছে।

পরিবারের দাবি, সম্প্রতি করোনা টেস্টে তার ফলাফল নেগেটিভ এসেছিল। কিন্তু তিনি ফলাফলে সন্তুষ্ট ছিলেন না। সবসময়ই দুশ্চিন্তায় থাকতেন যে, হয়তোবা তার করোনা হয়েছে। চিন্তায় চিন্তায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

আর এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন তার স্ত্রী। কনস্টেবল তোফাজ্জল স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন।

তবে পুলিশ বলছে, তার স্ত্রীর দাবি সঠিক কি না সেটা যাচাই করা হচ্ছে। পারিবারিক কোনো কলহ বা আত্মহত্যার অন্য কোনো কারণ আছে কি না সেটাও তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com