মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিশ্বজুড়ে মহামারী তৈরি করা করোনা ভাইরসের প্রতিষেধক তৈরির ক্ষেত্রে ব্যস্ত বিশ্ব

  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০, ৪.৫৬ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে মহামারী তৈরি করা করোনা ভাইরসের প্রতিষেধক তৈরির ক্ষেত্রে ব্যস্ত গোটা বিশ্ব। আমেরিকাসহ অন্যান্য দেশ এমনকি বিশ্বের একাধিক নামী বিশ্ববিদ্যালয় যোগ দিয়েছে এই কাজে। তারই মধ্যে জানা গিয়েছে চীনের ফার্মে শুরু হয়েছে প্রতিষেধক তৈরির কাজ।

ইতিমধ্যে বেইজিং এর একটি ল্যাবের তরফে এই ভাইরাসের প্রতিষেধক তৈরির ক্ষেত্রে আশার আলো দেখিয়েছে। সম্প্রতি চীনে চারটি প্রতিষেধক পরীক্ষার ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছিল। তার মধ্যে একটি প্রতিষেধক পরীক্ষা পরিচালনা করছেন সিনোভাক বায়োটেক। তাদের তরফে দাবি করা হয়েছে একটি প্রতিষেধকের ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়া গিয়েছে।

সদ্যই মানব শরীরে শুরু হয়েছে প্রতিষেধকের পরীক্ষা। তবে সংস্থার তরফে জানানো হয়েছে তারা বছরে কয়েক লক্ষ প্রতিষেধক তৈরি করতে প্রস্তুত। মূলত এই করোনা ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পরার আগে সব থেকে বেশী প্রভাব ফেলেছিল চীনেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে প্রতিষেধক তৈরি করতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। যা যে কোন ধরনের প্রতিষেধক তৈরি করার ক্ষেত্রেই লাগে।

তবে সিনোভাকের তরফে জানানো হয়েছে তারা এখনও জানে না কবে বাজারের জন্য তাদের অন্তত হাফ মিলিলিটার ইঞ্জেকশন প্রস্তুত করা হবে। এই বিষয় নিয়ে তাদের মধ্যেও কথা হয়েছে বলে জানিয়েছেন ওই সংস্থার ডিরেক্টর। ভ্যাকসিন প্রস্তুতের ক্ষেত্রে সিনোভাক আগেও নিজেকে প্রমাণ করেছে। এর আগেও তারা ২০০৯ সালে তারা সোয়াইন ফ্লুয়ের জন্য ভ্যাকসিন প্রস্তুত করেছিল।

বিশ্বজুড়ে ইতিমধ্যে একাধিক ল্যাব কেবল এই ভাইরাসের প্রতিসেধক তৈরি করার কাজে মগ্ন। বিশ্বজুড়ে কয়েক লক্ষ মানুষজন এই ভাইরাসের শিকার হয়েছেন। প্রথম সারিরি একাধিক দেশ কার্যত থমকে গিয়েছে এই ভাইরাসের কারণে। তবে আসা করা হচ্ছে দ্রুত প্রতিষেধক বাজারে আসবে। ইতিমধ্যে এই সংস্থা পরীক্ষা করা শুরু করেছে মানুষের উপরে। তা সফল হলেই বাজারে প্রতিষেধক আসতে খুব একটা বেশী সময় লাগবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com