বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ সভা-সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা মোকাবেলা করবে : প্রেস সচিব শফিকুল আলম

  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৬.৫৩ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী দল আখ্যায়িত করে দেশে কোনো ধরনের সহিংসতা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা  অন্তর্বর্তীকালীন সরকার সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে কোনোভাবেই এই ফ্যাসিবাদী দলের বিক্ষোভ করার সুযোগ নেই।

প্রেস সচিব বলেন, বাংলাদেশে দলটির প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। শনিবার (৯ নভেম্বর) শফিউল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলেন, গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা-সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তা মোকাবেলা করবে।

ভেরিফায়েড ফেসবুক পোস্ট থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের আগামী ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে গুলিস্তানের জিরো পয়েন্টে এসে ‘দুঃশাসনের’ প্রতিবাদে আন্দোলন করার আহ্বান জানিয়েছে।

দলটির ফেসবুক পোস্টে বলা হয়, ‘দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে। সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।’

১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকার গুলিস্তানের কাছে জিরো পয়েন্টে জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন আওয়ামী যুবলীগ নেতা নূর হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com