শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত চেয়ারম্যান ৮ দিন ধরে ত্রাণ দিচ্ছেন! 

  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০, ১১.২০ পিএম
  • ৫৮৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ইউনিয়নে করোনাভাইরাসে আক্রান্ত প্যানেল চেয়ারম্যান ৮ দিনে ধরে ত্রাণ বিলি করেছেন। এই প্যানেল চেয়ারম্যান সংমিশ্রনে থাকা রামগতি উপজেলার নির্বাহী অফিসার আব্দুল মোমিন, সহকারী মৎস কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা রিয়াদ হেসেন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
গত (২৯ এপ্রিল) রাতে চরগাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিনের করোনা শনাক্ত হয়। এর আগে (২২ এপ্রিল) পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয়। এই সময় তিনি ত্রাণ বিতরণ ও জনসমাগমে অংশ নেওয়া অব্যাহত রেখেছিলেন।
শুক্রবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি উপজেলার নির্বাহী অফিসার আব্দুল মোমিন। জানা যায়, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্যকর্মীরা আসলে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের নমুনাও সংগ্রহ করে।
গত (২৯ এপ্রিল) রাতে তার করোনাভাইরাস পজিটিভ আসার আগে তিনি ইউনিয়নের সাড়ে ৩ হাজার জেলেদের মাঝে চাল বিতরণ করেন। ওই ইউনিয়নের ৫০০ মানুষের মাঝেও ত্রাণ বিতরণ করেন। এই সময় তার সংস্পর্শে আসেন ইউনিয়নের মেম্বার, গ্রাম পুলিশসহ কয়েক শত সাধারণ মানুষ। এমনকি ২৯ তারিখ দুপুরে তিনি এবং রামগতি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মোমিন এক সঙ্গে ত্রাণ বিতরণ করেছেন।
রামগতি উপজেলার নির্বাহী অফিসার আব্দুল মোমিন বলেন, প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত আমি জানতাম না। তার রিপোর্টে করোনা পজিটিভ আসার পর থেকে আমি হোম কোয়ারেন্টিনে আছি। ইউনিয়নের সকল মেম্বার গ্রাম পুলিশ ও সচিবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমি নিজেও নমুনা পরীক্ষার জন্য পাঠাবো।
তিনি আরও বলেন, প্যানেল চেয়ারম্যান করোনা পজিটিভ আসার কারণে ওই ইউনিয়নের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। ওই ইউনিয়নে যারাই প্যানেল চেয়ারম্যানের সংস্পর্শে এসেছেন সকলকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পরার্মশ দিয়েছি।
রামগতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহিম বলেন, প্যানেল চেয়ারম্যানের সংস্পর্শে এসেছেন এমন ২৭ জনের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হচ্ছে। এরপর রামগতি উপজেলার ইউএনও, এসিল্যান্ড, থানার অফিসার ইনচার্জ ও হাসপাতালের আরএমও সহ ১০ থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
এবিষয়ে জানতে লক্ষ্মীপুরের সিভিল সার্জন আব্দুল গাফ্ফারকে মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com