সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে

  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০, ৫.৫২ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

দেশে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম রয়েছে রাজশাহী বিভাগে।
আজ দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ঢাকা বিভাগেই সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্ত হয়েছে। ১ মে’র প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে ৮৩ দশমিক ০৭ ভাগ, চট্টগ্রামে ৪ দশমিক ৬ ভাগ, সিলেটে ১ দশমিক ৫৭ ভাগ, রংপুরে ১ দশমিক ৮০ ভাগ, খুলনায় ২ দশমিক ২০ ভাগ, ময়মনসিংহে ৩ দশমিক ৭১ ভাগ, বরিশালে ১ দশমিক ৬৯ ভাগ এবং রাজশাহী বিভাগে ১ দশমিক ৫৩ ভাগ করোনা রোগী শনাক্ত হয়েছে।’
ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে গত ২৪ ঘন্টায় নতুন ৫৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ৮ হাজার ৭৯০ জন।
গত ২৪ ঘন্টায় ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। এরা সবাই ঢাকার বাসিন্দা। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৭৫ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন।
তিনি বলেন, করোনা সংক্রমণরোধের সবচেয়ে ভালো উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। নিয়মিত কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুলে সংক্রমণ প্রতিরোধ করা যাবে। হাঁচি-কাশির সময় মুখ ঢেকে দিই, কাপড় বা টিস্যু ব্যবহার করে হাঁচি-কাশি দেয়া এবং পরে এটা যথাযথ নিয়মে ফেলে দিলেও এই সংক্রমণ প্রতিরোধ করা যাবে। কারণ হাঁচি-কাশির মাধ্যমেই এই রোগ দ্রুত ছড়ায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com