শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হুমায়ূন আহমেদের‘দখিন হাওয়ায়’বাসায় অগ্নিকান্ড

  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০, ৩.০৪ পিএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ধানমন্ডি ৩/এ রোডের ৪৮ নম্বর ‘দখিন হাওয়ায়’ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আজ রোববার সকাল ৮টা ৩৩ মিনিটে ৬ তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর ধানমন্ডিস্থ হুমায়ুন আহমেদের দখিন হাওয়ায় আগুন লাগে। ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে মেহের আফরোজ শাওন থাকেন। আর ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। তবে, ফায়ার সার্ভিসের গাড়িটি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন গনমাধ্যমকে বলেন, আগুন লাগার পর তারা ছাদে উঠে যান। বিল্ডিংয়ের সিঁড়ি ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় নিচে নামতে পারছিলেন না।
তিনি বলেন, ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com