বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাষীকে তরমুজ বিক্রীর পরিবনের ব্যবস্থা করলো উপজেলা নিবাহী অফিসার

  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০, ৯.৫৮ পিএম
  • ৮০২ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে ক্ষেতেই নষ্ট হচ্ছে তরমুজ। করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় পাইকারা তরমুজ ক্রয় করতে আসেনি আর পরিবনের ব্যবস্থা না থাকায়। ক্ষেতেই তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে তাই তরমুজ বিক্রী করতে পারেনি চাষী হারুন। এজন্য তালতলী উপজেলা নিবাহী অফিসার তাকে তরমুজ বিক্রীর জন্য পরিবহনের ব্যবস্থা করে লিখিত প্রত্যায়ন দেন।
জানা যায় উপজেলার কবিরাজ পাড়া এলাকার চাষী হারুন অর রশিদ বিভিন্ন এনজিও,ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ও স্থানীয়  রাখাইনের জমি নগতটাকা দিয়ে ৮ একর জমিতে তরমুজ চাষ শুরু করেন। প্রতিদিনই তরমুজ ক্ষেতের পরির্চচা করেন তিনি। এর পরে ক্ষেতে গত বছরের চেয়ে ভালো ফলনও ধরেন। চাষী হারুনের মুখে আনন্দের হাসি থাকার কথা থাকলেও দেশে চলমান করোনা ভাইরাসের কারণে সঠিক সময় তরমুজ বিক্রি না করতে পেরে মুখে হাসির পরিবর্তে রয়েছে বিষন্নতার ছাপ। একদিকে আসছে না তরমুজ পাইকারীরা অন্যদিকে লকডাউনের কারনে সাপ্তাহিক ও দৈনিক হাটগুলোতে নেই খুচরা ক্রেতারা। আর বৃষ্টির কারণে রাস্তাঘাটের যোগাযোগের খুবই বেহাল। ঋণ বোঝা মাথায় নিয়ে পথে বসতে চলেছেন তরমুজ চাষী হারুন। এতে করে তার পরিবারেও চলছে হাহাকার। এজন্য চাষী হারুন প্রশাসনের সহযোগিতা চায়। এ ঘটনায় বিভিন্ন  দৈনিক পত্রিকায়   সংবাদ প্রকাশ হওয়ার পরে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান গতকাল ০১ মে চাষী হারুনকে তরমুজ বিক্রীর জন্য পরিবহনের ব্যবস্থাসহ সকল ধরনে সুযোগা সুধিদা করে দেন। এতে খুশি চাষী হারুনের পরিবার।
চাষী হারুন অর রশিদ বলেন বিভিন্ন যায়গা থেকে ঋণ নিয়ে ৮ একর জমিতে তরমুজ চাষ করেছিলাম। এখন করোনা ভাইরাসের কারণে তরমুজ বিক্রি করতে না পেরে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় আছি। এখন নতুন করে বৃষ্টির কারণে ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে তরমুজ। তাই পরিবার নিয়ে এখন পথে বসতে হচ্ছে। এই খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান আমাকে তরমুজ বিক্রীর জন্য ব্যবস্থা করে দেওয়াতে কিছুটা হলেও লাভবান হতে পারবো। তিনি আরও বলেন প্রশাসনের এমন কাজে খুশি হয়েছি। ইউএনও স্যার আমাদের পরিবারের সকল ধরনের সুযোগ সুধিদা দেখবেন।
এবিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো, আসাদুজ্জামান বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের অনুমতির পরিপেক্ষিতে পচনশীল কৃষি পন্য বাজারজাত করার জন্য চাষী হারুন অর রশিদকে তার ক্ষেতের তরমুজ বিক্রীর জন্য অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন চাষী হারুন কে এছাড়ও তাকে সকল ধরণের সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com