মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ব্যারিস্টার সুমনের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৫.৩৬ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালিম।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। জবাবে ব্যারিস্টার সুমনের আইনজীবী জাহাঙ্গীর হোসেন বিপু জামিন আবেদন করেন।

এর আগে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের আগে ব্যারিস্টার সুমন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। আদালতে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন সবাই।’

গত ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন সুমন।

-ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com