সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ধান কাটতে শ্রমিক পাঠালো তালতলী থানার ওসি

  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০, ১০.২১ পিএম
  • ৯৭০ বার পড়া হয়েছে
 মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরিশালের উজিরপুরে ধান কাটতে শ্রমিক পাঠালো তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার(৩০এপ্রিল) বিকাল ৫টার দিকে ধান কাটার জন্য ২১ জন শ্রমিককে প্রত্যয়নপত্র দিয়েছে তালতলী থানা।
জানা যায়,করোনা ভাইরাসের প্রাদুর্ভারের মধ্যে দেশের অর্থনীতি স্থবীর হয়ে পড়ছে। দেশের সংঙ্কটকালে খাদ্য চাহিদা মেটাতে কৃষকদের উৎপাদিত খাদ্য শস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী কৃষিপন্য উৎপাদনের জন্য আলাদা নজর দিতে নির্দেশ দিয়েছেন। এমন সময় কৃষকদের উৎপাদিত বোরো ধান পাকতে শুরু করেছে। এসময় পাকা ধান কাটা শ্রমিকের সংঙ্কট দেখা দেয়। অপরদিকে প্রকৃতিক আবহাওয়া বিরুপ থাকায় কারনে বিপাকে পড়েছেন কৃষক। তাই পাকা ধান কাটা নিয়ে অনিশ্চতায় পড়ছেন কৃষক। এই কৃষকদের দুঃসময়ে বরিশালের উজিরপুরে ইরি-বোরো মৌসুমের ধান কাটতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব নিশ্চিত রেখে শ্রমিক পাঠান তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রথম ধাপে ২১ জন ধান কাটা শ্রমিক পাঠালেন তিনি। এদিকে দীর্ঘদিন পর কাজে যেতে পেরে খুশি এলাকার কৃষি শ্রমিকরা।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন জানান, দেশের এই ক্রান্তিলগ্নে খাদ্র শস্য কথা চিন্ত করে ধান কাটতে প্রথম ধাপে ২১ জন শ্রমিকের প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো শ্রমিক পাঠানো হবে। সব প্রস্তুতি শেষ করে আগামীকাল তাদের সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে বরিশালের উজিরপুরে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com