মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাকে ডাকাতির ঘটনায় ৮ জন গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৬.৪৬ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য এবং বাকি তিনজন সাধারণ মানুষ।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস রোববার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই আট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি হওয়া সাত লাখ টাকা ও স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
ডাকাতির এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত আছে কিনা এমন প্রশ্নে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, যাচাই বাছাই চলছে। বাহিনীর কেউ জড়িত থাকলে অবশ্যই গ্রেফতার করা হবে। অভিযান অব্যাহত আছে। জড়িত সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

গত শুক্রবার মধ্যরাতে বেড়িবাঁধ এলাকায় একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময়ে লুট করা হয় ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ।

একইসঙ্গে ভবনটিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারি ভাঙচুর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com