মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে করোনাভাইরাসে ৬৭৭ পুলিশ সদস্য আক্রান্ত

  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০, ৯.৪০ পিএম
  • ৪১৭ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে শুক্রবার বিকাল পর্যন্ত মোট ৬৭৭ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন।

এছাড়া, বাহিনীর চারজন সদস্য কোভিড-১৯ এর শিকার হয়ে মারা গেছেন বলে পুলিশ সদরপ্তরের একটি সূত্র ইউএনবিকে জানিয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ডিএমপিতে কর্মরত ৬৮ পুলিশ সদস্য করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৮ জন।

বর্তমানে এক হাজার ২২৫ পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন এবং ১৭৪ জন আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। সেই সাথে ৫৫ রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে যথাযথ সুরক্ষা ব্যবস্থা না নিয়েই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নামে পুলিশ বাহিনীর সদস্যরা। এখন বাহিনীতে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সদরদপ্তর থেকে তাদের নিজেদের সুরক্ষার ব্যবস্থা করে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, তারা পুলিশ সদস্যদের সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করছেন।

এদিকে, দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিয়েছেন।

করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত আট হাজার ২৩১ জন আক্রান্ত এবং ১৭০ জন মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com