শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বরগুনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে দুই সমন্বয়ক গ্রুপের হাতিহাতি; নৌবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯.৫১ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রোগ্রামে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার( ১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বরগুনা শিল্পকলা একাডেমিতে বৃহত্তর বরিশাল জোনের বিভাগীয় ছাত্র-জনতা মৈত্রী সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বরগুনা উপজেলার সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের সাথে পূর্বনির্ধারিত এক মতবিনিময় সভা চলছিল। বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা মীর নিলয়কে ছাত্রলীগের দোসর আখ্যায়িত করে রেজাউল করিমের গ্রুপের ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে সমন্বয়ক মীর নিলয় গ্রুপ ও রেজাউল গ্রুপের সদস্যরা ভূয়া ভূয়া বলে চিৎকার ও বিভিন্ন স্লোগান দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদের সামনে উত্তেজিত দুই গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে স্থগিত হয়ে যায় মতবিনিময় সভা। পরে পুলিশ ও নৌ-বাহিনীর সদস্যরা প্রায় আধাঘন্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত করেন। মতবিনিময় সভায় চাপাতি নিয়ে আসা একজন শিক্ষার্থী নৌবাহিনীর হাতে আটক হয়। আটককৃত শিক্ষার্থীকে মীর নিলয়ের গ্রুপের সদস্য বলে দাবি করে রেজাউল গ্রুপ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্বে থাকা বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম মিঞা বলেন, অনুষ্ঠান ঠিকঠাক মতোই চলছিলো। হঠাৎ করে কয়েকজন শিক্ষার্থী গণ্ডগোল করার চেষ্টা করলে আমরা তাদের নিবৃত্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com