সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

  • আপডেট সময় শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৭.১৯ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

বিরূপ আবহাওয়ায় রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় দুপুর ১টার কিছুক্ষণ পর এ সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশ সময় (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় টস এবং ১১টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে টসই করা সম্ভব হয়নি। ফলে ম্যাচটি এখন চার দিনের খেলায় রূপ নিল।

গত দুদিন ধরে রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টি ঝরে চলেছে। শুক্রবারও যে আবহাওয়া ভালো থাকবে না, তা আগেই জানিয়েছিল দেশটির আবহাওয়া বিভাগ।

এদিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে শুরুতে টস পিছিয়ে যায়। এর মাঝে আম্পায়াররা একবার মাঠ পর্যবেক্ষণের সময় নির্ধারণ করেন, তবে বৃষ্টি না থামায় মাঠেই নামা হয়নি তাদের।

এর ফলে বাকি দিনগুলোতে ৩০ মিনিট করে অতিরিক্ত সময় খেলিয়ে প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, প্রথম টেস্টের প্রথম দিনও বৃষ্টির বাগড়ায় টস হতে দেরি হয়। তবে সেদিন অল্প সময়ের মধ্যেই বৃষ্টি শেষ হয়ে যাওয়ায় ৪১ ওভার খেলা হয়েছিল।

প্রথম টেস্ট ১০ উইকেটে জিতে ইতোমধ্যে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে তাই শুধু হার এড়াতে পারলেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় নিশ্চিত করবে টাইগাররা।

এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে ম্যাচ জিতলেও সিরিজ জেতা হয়ে ওঠেনি বাংলাদেশের। টেস্টে তাদের সিরিজ জয়ের রেকর্ড আছে শুধু ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে তাই দ্বিতীয় টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ জয়ের তালিকাটি আরেকটু লম্বা করতে পারবে টাইগাররা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com