শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

বন্যার্তদের জন্য ২ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন প্রদান

  • আপডেট সময় শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৭.১৪ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এক দিনের বেতন প্রদান করেছেন।

শুক্রবার (৩০ আগস্ট) জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৪৬ লাখ ৬৪ হাজার ৬১ টাকা এবং পানিসম্পদ মন্ত্রণালয় ৪৬ লাখ ৬০ হাজার ২৪১ টাকা জমা প্রদান করেছে। এই অর্থ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন থেকে সংগৃহীত।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ৪৬ লক্ষ ৬৪ হাজার ৬১ টাকার মধ্যে সচিবালয় ১ লাখ ১১ হাজার ৮৮০ টাকা, বন অধিদপ্তর ৩৫ লাখ টাকা, পরিবেশ অধিদপ্তর ৩ লাখ ৩৫ হাজার ৪৫ টাকা, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন ৩ লাখ ১৫ হাজার ৩০১ টাকা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ৩ লাখ ৩ হাজার ১২২ টাকা, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ৪০ হাজার ৪৭১ টাকা, বাংলাদেশ রাবার বোর্ড ২০ হাজার ৫৯০ টাকা এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ৩৭ হাজার ৬৫২ টাকা প্রদান করেছে।

অপরদিকে, পানিসম্পদ মন্ত্রণালয়ের ৪৬ লাখ ৬০ হাজার ২৪১ টাকার মধ্যে সচিবালয় ১ লাখ ৪ হাজার ৫০ টাকা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৪৩ লাখ টাকা, পানিসম্পদ পরিকল্পনা সংস্থা ৬৭ হাজার ৭১৫ টাকা, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ২২ হাজার ২০০ টাকা, নদী গবেষণা ইনস্টিটিউট ১ লাখ ৪৫ হাজার টাকা, এবং যৌথ নদী কমিশন ২১ হাজার ২৭৬ টাকা প্রদান করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com