শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

পঞ্চগড় সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বিজিবি

  • আপডেট সময় শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৭.১১ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ মালামাল পাচার করে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের সময় ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে জেলার মিস্ত্রীপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

এ সময় বিজিবির গুলিবর্ষণে কোনো হতাহতের ঘটনা না ঘটেনি। তবে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ১৮ ব্যাটালিয়নের বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ভারত থেকে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে অবৈধ মালামাল পাচার করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সীমান্ত পিলার ৪১৮/১১-এস, বোদাপাড়া নামক স্থানে অবস্থান করেন। রাত দেড়টার সময় ভারতীয় কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তাভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে।

ওই সময় ভারতীয় চোরাকারবারিরা ধারালো অস্ত্র প্রদর্শন করে বিজিবির টহল দলের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় টহলদল প্রাথমিক সতর্কতা হিসেবে এক রাউন্ড ফাঁকা গুলি করে। এতেও ভারতীয় চোরাকারবারিরা ভয় না পেয়ে বিজিবি টহল দলের দিকে এগিয়ে আসতে থাকলে পরে চোরাকারবারিদের অবস্থান লক্ষ্য করে আরও দুই রাউন্ড গুলি চালালে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com