শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

প্রধান উপদেষ্টা শনিবার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বসবেন

  • আপডেট সময় শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৭.০০ পিএম
  • ১২৯ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো মতবিনিময় করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ আগস্ট) বিকাল তিনটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সভা শুরু হবে, চলবে রাত আটটা পর্যন্ত।

এর আগে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর বিএনপি, জামায়াতে ইসলামিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ক্ষমতাচ্যুত সরকারি দল আওয়ামী লীগ বা দলটির নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কাউকে দেখা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যেগুলো আসবে সেগুলো গ্রহণ করবো। সেই ব্যাপারে পদ্ধতির বিষয়ে কথা হয়েছে।

এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন আছে এবং থাকবে জানিয়ে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টাকে বলেন, এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে। ভবিষ্যতেও এই সমর্থন থাকবে বলে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com