মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১,৩০৩ জনের মৃত্যু : জনস হফকিন্স

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ২.২৬ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে আরো ১ হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে, দেশটি কোভিড-১৯ ভাইরাসে প্রায় ১০ লাখ মানুষ সংক্রমিত হয়েছে। সোমবার রাতে জনস হফকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক এই ইউনিভার্সিটি রাত সাড়ে ৮ টায় (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ০০৩০ টা) জানায়, এনিয়ে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৫৬ হাজার ১৪৪ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৯ লাখ ৮৭ হাজার ২২ জনে দাঁড়ালো।
এদিকে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১ লাখ ১১ হাজার ১০৯ এ ভাইরাস থেকে সুস্থ্য হয়ে উঠেছে।
সোমবারের ২৪ ঘণ্টার মৃতের এ সংখ্যা প্রায় রোববারের মৃতের সংখ্যার মতো থাকলেও এ সংখ্যা শনিবারের মৃতের সংখ্যার ২ হাজার ৪৯৪ জনের চেয়ে অনেক কম।
সোমবার আরো অনেক অঙ্গরাজ্য করোনা ভাইরাস সংক্রান্ত লকডাউন তুলে নেয়া শুরু করলেও সরকারি কর্মকর্তারা জানান, এখনও হাসপাতালে ভর্তির অনেক চাপ থাকায় এক্ষেত্রে নিউইয়র্কের কোন ব্যস্ততা নেই। নিউইয়র্ক হচ্ছে আমেরিকার অর্থনীতির মূল ইঞ্জিন ও করোনা ভাইরাসের উৎপত্তিকেন্দ্র।
এদিকে, করোনা ভাইরাসের কড়াকড়ি শিথিল করা সর্বশেষ অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে কলোরাডো, মিনেসোটা, মিসিসিপি এবং টেনেসি। তবে, নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কোমো জানান, তিনি সবচেয়ে বেশি করোনা ভাইরাস ছড়িয়ে পড়া বিভিন্ন এলাকায় লকডাউন পদক্ষেপ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছেন।
আমেরিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য নিউইয়র্কে কোভিড-১৯ ভাইরাসে ১৭ হাজার ৩০০ জনের বেশি প্রাণ হারিয়েছে এবং প্রায় ২ লাখ ৯২ হাজার আক্রান্ত হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ শিক্ষাবর্ষ সমাপ্তির আগেই যুক্তরাষ্ট্রের অনেক স্কুল ফের খুলে দেয়ার আশা করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com