সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পাকিস্তান সিরিজে বাংলাদেশের দল ঘোষণা নিয়ে যা বললেন নির্বাচক রাজ্জাক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৩.৪৫ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ আগস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য ইতোমধ্যে ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিক পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত তাদের দল ঘোষণা করেনি। কবে ঘোষণা করা হবে সে বিষয়েও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে গত সোমবার দেশ থেকে পালিয়ে যান। এরপর থেকেই সরকার দলীয় সকল এমপি-মন্ত্রী গা ঢাকা দিয়েছে। ব্যতিক্রম নয় ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এখন পর্যন্ত তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও দেখা মেলেনি নির্বাহী কিংবা পরিচালকদের। তাদের অনুপস্থিতিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে হয়েছে রাজনৈতিক মিছিলও।

দেশের এমন পরিস্থিতিতে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগের অন্য নেতাদের বিষয় কী হবে সেটা নিয়ে চলছে নানা আলোচনা। এদিকে গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে অলরাউন্ডার সাকিব আল হাসান এখন কানাডায় অবস্থান করছেন। দেশের উদ্ভূত পরিস্থিতিতে সাকিব কানাডা থেকেই পাকিস্তান সফরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

–

চ্যানেল 24

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com