রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পুলিশের সাঁজোয়া যানে উঠে শিক্ষার্থীদের উল্লাস, লাল রঙে লিখলেন ——

  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৯.৩৪ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

‘গণহত্যা’ ও ‘গণগ্রেপ্তারের’ প্রতিবাদের পাশাপাশি ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে দোয়া, কবর জিয়ারত ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি পালিত হচ্ছে। শুক্রবার (২ আগস্ট) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মোনাজাত ও মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনার পর নিহতদের কবর জিয়ারত ও ছাত্র-জনতার গণমিছিলের এ কর্মসূচি শুরু হয়।

এর অংশ হিসেবে দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তার আগে শিক্ষার্থীদের একটি মিছিল বায়তুল মোকাররম থেকে শাহবাগের দিকে যায়। পরে সেখান থেকে ফেরার পথে প্রেস ক্লাবের সামনে ঢাবি ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তারা।

এদিকে, প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে সড়কের পাশে রাখা পুলিশের একটি এপিসির (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ওপর উঠে প্রতিবাদী স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রেস ক্লাব মোড়ে এ ঘটনা ঘটে।

ওই সময় কয়েকজন শিক্ষার্থীদের পুলিশের এপিসির ওপর উঠে লাল রং দিয়ে এপিসির সামনের কাঁচ ছাড়াও সাঁজোয়া যানটির বডিতে ‘ভুয়া’ লিখতে দেখা যায়। একই সময় এপিসির ওপরের দিকে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগোও লাল রং দিয়ে ঢেকে দেয়া হয়। সেই সঙ্গে শিক্ষার্থীরা এ সময় নানা স্লোগানও দেন। তবে ওই সময় পাশেই দাঁড়িয়ে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নীরব ভূমিকায় দেখা গেছে।

উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর সায়েন্স ল্যাব, রামপুরা, ইসিবি, উত্তরা ও কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সমাবেশ, গণমিছিল ও মানববন্ধন পালিত হচ্ছে। এতে অবিলম্বে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবিও জানাচ্ছেন অংশগ্রহণকারীরা। সেই সঙ্গে যেসব নিরপরাধ শিক্ষার্থীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে তা বন্ধেরও জোর দাবি জানাচ্ছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com