রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৯.২৬ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও তাদের ওপর গুলি করার প্রতিবাদে রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ছাড়া শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেয়া হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বার্তায় এই কর্মসূচি দেয়া হয়েছে।

টেলিগ্রামে দেয়া এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও তাদের ওপর গুলি করার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে আগামী রোববার হতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের এর ডাক দেয়া হলো।

অসহযোগ আন্দোলন সফল করার জন্য ছয়টি বিষয় তুলে ধরেছেন তারা। এই ছয়টি বিষয় হলো—১) কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান করবেন না। ২) বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল প্রদানে বিরত থাকুন। ৩) সরকারি-বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ রাখুন। ৪) সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখুন। ৫) রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকুন। ৬) সরকারি সকল ধরনের আয়োজন বর্জন করুন।

এ ছাড়া ভবনে-ভবনে, পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায়, জেলায় জেলায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গত জুন মাস থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়লে ৯ দফা দাবি আদায়ে একের পর এক কর্মসূচি দিয়ে আসছেন এই ছাত্র নেতারা।
আজ শুক্রবারও তারা সারাদেশে দোয়া ও গণমিছিল কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com