রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পিরোজপুর জেলা আওয়ামীলীগের অসহায় খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ 

  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৪.১৯ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা আওয়ামীলীগ খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার বিকেলে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এর পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, পৌর যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবনেতা ইরতিজা হাসান রাজু, সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা তানভীর মুজিব অভি প্রমুখ।

এসময় কয়েক শতাধিক খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে ১০ কেজি চাল, ডাল, তেল, লবন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল বলেন, গনতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তাই আমরা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

পরে শহরের পাড়েরহাট সড়কে মুকুল ফৌজে কয়েক শতাধিক খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com