সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কাউখালীতে বিআরডিবি অফিসের জনবল সংকট, কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগী জনগণ 

  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ২.২৭ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসের জনবল সংকট থাকার কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগী জনগণ। অফিস সূত্রে জানা গেছে, অফিসের কর্মকর্তা, সহকারী কর্মকর্তা সহ বিভিন্ন শাখার ৩৩ টি পদ থাকলেও আছে মাত্র ১৪ জন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা সহ ১৯ পদ খালি রয়েছে, ফলে কাঙ্খিত সেবা দিতে পারছে না বিআরডিবি অফিস। ২০২২ সালের ১ নভেম্বর মোহাম্মদ নূর হোসেন চৌধুরী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অন্যত্র বদলী হয়ে যাওয়ার পর আর কোন কর্মকর্তা কাউখালীতে যোগদান করেনি, পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে অতিরিক্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছেন। বর্তমানে জেলার ইন্দুরকানি উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মনজুর এলাহী অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। জনবল সংকট থাকার কারণে মাঠ পর্যায়ে কোন পরিদর্শক না থাকায় ঋণ কার্যক্রমে বিঘ্ন ঘটছে। সমিতির সদস্যরা ঋণ পরিশোধ করেও নতুন কোন ঋণ পাচ্ছে না। এ ব্যাপারে সমবায় সমিতির উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কচুয়াকাটি ম্যানেজার সাবেক ইউপি সদস্য শ্যামল কৃষ্ণ কর বলেন, এক বছর পূর্বে লোনের টাকা পরিশোধ করে ও নতুন কোন লোন পাচ্ছিনা ফলে আমাদের সমিতির কার্যকলাপ ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। এ ব্যাপারে সদ্য বিদায়ী সাবেক বিআরডিবির চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ খান বলেন, বিআরডিবি কৃষকদের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠান। কিছু কর্মকর্তাদের গাফিলতি ও জনবল না থাকার কারণে বিআরডিবি অফিসের কার্যকলাপ বিলুপ্তির পথে। এখন আর কৃষকরা ক্ষুদ্রঋণ ও কৃষি সরঞ্জাম কৃষকরা পাচ্ছে না। তিনি আরো বলেন লোন চাইলে লোন দিতে চায় না, তারা বলেন লোন আদায় করবে কে? এ ব্যাপারে কাউখালীতে অতিরিক্ত দায়িত্ব পালন কর্মরত পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মনজুর এলাহী বলেন, জনবল সংকট থাকায় আমরা ভুক্তভোগীদের কাঙ্খিত সেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। মাঠ পর্যায় কোন পরিদর্শক না থাকায় ঋণ কার্যক্রমে বিঘ্ন ঘটছে। পিরোজপুর জেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির উপ-পরিচালক বিএম কামরুজ্জামান জানান, কাউখালীতে জনবল সংকট সম্পর্কে আমরা অবগত আছি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক এবং লিখিতভাবে অবগত করেছি ।আশা করি কিছুদিনের ভিতরে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com