সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পিরোজপুরে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ২.২২ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:

(Thu, Jul 18,) কোটা সংস্কার আন্দোলনের চলমান অংশ হিসাবে ছাত্র-ছাত্রীদের উপর হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে বীর মুক্তিযোদ্ধার নাতি তানভীর রায়হান ছাত্রলীগের পদত্যাগ ঘোষণা করেছেন। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

 

বুধবার (১৭ জুলাই) বিকেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ ঘোষণা দেন তিনি।

তানভীর রায়হান ফেসবুকের লেখেন, “একজন বীর মুক্তিযোদ্ধার নাতি হয়ে বলছি দয়া করে কোটা সংস্কার করে দিন এসব আর দেখা যাচ্ছে না। ব্যক্তি না নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ অনেক বড়। আমি তানভীর রায়হান সাংগঠনিক সম্পাদক সরকারি সোহরাওয়ার্দী কলেজে ছাত্রলীগ।  আমি আমার এই পদ থেকে অব্যাহতি ঘোষনা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।”

পোষ্টের কমেন্টে শেখ মোহাম্মদ নবীন নামের একজন লিখেছে, একজন বীর মুক্তিযোদ্ধার নাতির পরিচয় দিলি বন্ধু! আমরা কেউই মুক্তিযোদ্ধা কোটা বাতিল চাচ্ছি না তবে কোটা সংস্কারের কথা বলেছিলাম বাট সরকারের উপরের পক্ষ থেকে হামলা না করে আলোচনা করতে পারতো তাহলে হয়ত আজকে পরিস্থিতি ভিন্ন হতো।

 

এছাড়াও স্ট্যাটাসটিতে একাধিক ব্যক্তি শেয়ার, কমেন্ট ও লাইক দিয়ে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। আবার কেউ কেউ নেগেটিভ মন্তব্যও করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com