সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধা ও সন্তানদের মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৫.৪০ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
কোটা ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে বিভিন্ন বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে অবমাননা এবং কটুক্তি করার প্রতিবাদে পিরোজপুর শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের টাউন ক্লাব সড়ক অবরোধ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বক্তব্যে বীর মুক্তিযোদ্ধারা বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে নিজের জীবন বাজী রেখে মহান মুক্তিযুদ্ধ করেই আপনাদের এই বাকস্বাধীনতা এনে দিয়েছি। আর সেই বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে, কটুক্তি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তিকারীদের বিচার দাবি করে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে। এদিকে একই সময়ের কোটা আন্দোলনে জড়িত হয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের হামলার অভিযোগ তুলে পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউনক্লাবে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com