সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

হযরত ইমাম হোসাইন আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত পরিচিতি

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৫.৩৭ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে
হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশারঃ
সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। এক নজরে সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ইমাম হেসাইন আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক-।সম্মানিত নাম মুবারকঃ-সাইয়্যিদুনা হযরত ইমাম হোসাইন আলাইহিস সালাম।যেভাবে সম্বোধন করা আদব মুবারক: সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।সম্মানিত নানাজানঃ- সাইয়্যিদুল মুরসালীন রহমতুল্লিল আলামিন,নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।সম্মানিত নানীজানঃ- উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল উলা খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম।সম্মানিত মাতাজানঃ-উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ ফাতিমা তুয যাহরা আলাইহাস সালাম।
সম্মানিত পিতাজানঃ- ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম।বরকতময় পবিত্র বিলাদত শরীফঃ- ৪র্থ হিজরীর পবিত্র ৫ই শা’বান শরীফ, পবিত্র ইয়াওমুল জুম’য়া শরীফ।) সম্মানিত পবিত্র আকীক্বা মুবারক ও পবিত্র নাম মুবারকঃ-পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের সপ্তম দিন পর অর্থাৎ পবিত্র ১১ই শা’বান শরীফ স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আকিকা মুবারক সম্পাদন করেন। আর তিনি উনার নাম মুবারক রাখেন সাইয়্যিদুনা হযরত ইমাম হোসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশঃ-৬১ হিজরীর পবিত্র ১০ই মুহররম শরীফ,পবিত্র ইয়াওমুল জুমু‘য়াহ শরীফ।দুনিয়াবী হায়াত মুবারকঃ- ৫৬ বছর ৫ মাস ৫ দিন।(আল ইহসান,আল বাইয়্যিনাত)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com