সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নাজিরপুরে খালের বর্জ্য অপসারন ও দখলমুক্ত করতে প্রশাসন সাংবাদিক ও সুধীদের সাথে মতবিনিময়

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ১.৩১ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা সদরের প্রধান খাল সহ বিভিন্ন খালের বর্জ্য অপসারন ও খাল সহ জলাধারের অবৈধ দখলমুক্ত করতে উপজেলার বিভিন্ন কর্মকর্তা সহ সাংবাদিক ও সুধীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কৃষি প্রশিক্ষন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস, প্রেসক্লাব সভাপতি আকরাম আলী ডাকুয়া সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, উপজেলা সদরের প্রধান খাল দখল করে অবৈধভাবে ভবন নির্মান করে খাল ছোট করে ফেলা সহ সেখানে বর্জ্য ফেলে পরিবেশ নোংরা করে ফেলেছে। এতে স্থানীয়দের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন খাল ও জলাশয়ের সরকারী জমি দখল করা হয়েছে। এমন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে এ কর্মসূচী নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com