সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নিরাপদ পানি নিশ্চিতে ইপিআরসির সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৮.৫০ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা,(ফরিদপুর )প্রতিনিধি: ভাঙ্গায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও এনজিও সংস্থা এভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টার ইপিআরসি উদ্যোগে আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বি.এম.কুদরত-এ-খুদার সভাপতিত্বে ও ইপিআরসি’র ভাঙ্গা এরিয়া ম্যানেজার হামিদুল ইসলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাওছার ভূইয়া।আরো উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি আনোয়ার হোসেন ,প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমজাদ
হোসেন, আলগী ইউপি চেয়ারম্যান ম.ম.সিদ্দিক মিয়া, ঘারুয়া ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সি, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খালেক মোল্লা, চুমুরদি ইউপি চেয়ারম্যান সোহাগ মোল্লা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:তরুন পাল, মহিলাবিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জালাল উদ্দিন,এস.এফ.ডি.এফ কর্মকর্তা মো.শাহআলম ও
সাংবাদিকবৃন্দ।
এভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টার ইপিআরসি চলতি বছরের শুরু থেকে উপজেলার আলগী,ঘারুয়া,তুজারপুর, চুমুরদি ইউনিয়নে নিরাপদখাবার পানি ও স্যানিটেশন নিয়ে কমিউনিটি পর্যায়ে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com